Skip to main content

Posts

# পুতুল _ নাচ ( ১৭/০৫/২০২০) ইদানীং রাস্তায় , অফিসে অনেক মানুষের ভীড়। কর্মব্যস্ত , অলস , সুস্থ , অসুস্থ - অনেক রকমের মানুষ। কিছু অসুস্থ মানুষ একাই হেঁটে আসে আবার কাউকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসা হয়। কাউকে দেখি পথের ধারে সাহায্যের আশায় হাত পেতে দাঁড়িয়ে আছে। কেউ কেউ আবার গ্লাভস পড়া হাত দিয়ে সেই হাতে টাকা তুলে দিচ্ছে। আমি মাঝে মাঝে তাদেরকে দেখি। দূর থেকে যখন কাউকে দেখি , মনে হয় পুরনো দিনের নির্বাক চলচ্চিত্র চলছে , আমিই একমাত্র দর্শক। তাদের অঙ্গভঙ্গী দেখি , কোন কথা বুঝতে পারি না। আমি বুঝার চেষ্টাও করি না। বাস্তব জীবনের পুতুল নাচ দেখি। পুতুলের হাতে পায়ে আটকানো অদৃশ্য সুতোগুলো খুঁজে ফিরি। কোথাও পাচ্ছি না ...
Recent posts

ভবা পাগলার দিন রাত্রি

No One has time till you lost  forever